২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু তহবিল গঠনে ব্র্যাক ও জার্মান ডেভেলপমেন্ট ব্যাংকের চুক্তি

জলবায়ু পরিবর্তনবিষয়ক তহবিল গঠনের লক্ষ্যে দুটি চুক্তি করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক ও জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক, কেএফডব্লিউ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2017, 08:38 PM

Updated : 19 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার ব্র্যাক সেন্টারে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

ব্র্যাকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ এবং কেএফডব্লিউর পক্ষে স্বাক্ষর করেন দক্ষিণ এশীয় বিভাগীয় প্রধান কার্লা বার্ক এবং আঞ্চলিক পরিচালক রেজিনা মারিয়া শ্নাইডার।

কেএফডব্লিউ জার্মান সরকারের পক্ষে এ চুক্তি সম্পাদন করে। এই উদ্যোগটি বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তহবিল যোগান দেবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মধ্যে থাকা বাংলাদেশকে সহায়তার লক্ষ্যে এই দুটি সংস্থার আলোচনার ভিত্তিতে ‘ক্লাইমেট ব্রিজ ফান্ড’ প্রকল্পের সূচনা হলো। এটি জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত হওয়া বা ঝুঁকিতে থাকা মানুষকে টিকে থাকার সংগ্রাম জোরদার করবে।