২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় বহুতল মার্কেটে অগ্নিকাণ্ড

ঢাকার উত্তরায় একটি বহুতল বিপণীবিতানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 02:16 AM

Updated : 12 Apr 2022, 12:53 AM

শনিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কে ১৪তলা ‘নাটোর টাওয়ারের’ চতুর্থ তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ফরিদউদ্দিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিনির্বাপক বাহিনীর নয়টি ইউনিটের চেষ্টায় রাত ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) নাসিরউদ্দিন জানান, চতুর্থ তলায় ‘ফুড কোর্টে’ আগুন লেগেছে। সেখানে ২০ থেকে ২২টি খাবারের দোকান রয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তারা।