২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার নর্দার আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর গুলশানের নর্দায় রিকশার গ্যারেজে লাগা আগুন ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 09:37 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

বুধবার রাত ১০টার দিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন নিয়ন্ত্রণে এসেছে। কেউ হতাহত হয়নি।”

রাত ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী সেখানে যায় বলে বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেরক জানানো হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী গাড়িচালক সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিকশা গ্যারেজ ছাড়াও সেখানে বেশ কিছু টিনশেড ঘর ও মুদি দোকান রয়েছে।

পরিদর্শক সালাউদ্দিন জানান, দোকান পাটের বেশ কয়েকটি পুড়েছে।