এনজিও ব্যুরোতে নতুন মহাপরিচালক
জনপ্রশাসনের দুইজন অতিরিক্ত সচিবকে এনজিও বিষয়ক ব্যুরো এবং আর্কাইভ ও গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সরকারি দুটি সংস্থার শীর্ষ কর্মকর্তা নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এম আব্দুস সালাম এনজিও বিষয় ব্যুরোর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
এনজিও বিষয়ক ব্যুরোরর পরিচালক মো. শাহাদাৎ হোসাইন এতদিন এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
আলাদা আদেশে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা সুলতানাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আশরাফ শামীমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এছাড়া অবসরে যাওয়ার সুবিধার্থে বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান জ্ঞান রঞ্জন শীলকে ওএসডি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
