২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ইয়াবাসহ কলেজের প্রতিষ্ঠাতা গ্রেপ্তার

রাজধানীর ভাটারা থেকে সাড়ে ছয় হাজার ইয়াবাসহ কুইন মেরি নামের একটি কলেজের প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

গ্রেপ্তার ব্যক্তির নাম শাহ জামাল (৩৭)।

অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত দেড়টার দিকে ভাটারার জগন্নাথপুরের ‘মিস্টার বেকার’ নামে একটি দোকানের সামনের রাস্তা থেকে শাহ আলমকে ১৬০০ ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পরে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রগতি সরণীতে তার ফ্ল্যাট থেকে আর পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার শাহ জামালের প্রতিষ্ঠিত কুইন মেরি কলেজ ভবনের উপরেই তার ডুপ্লেক্স ফ্ল্যাট।টেকনাফ থেকে ইয়াবা এনে ফ্ল্যাটে রেখে পরে নিজের গাড়িতে করে বিভিন্নস্থানে সরবরাহ করতেন।

তার বিরুদ্ধে ভাটার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।