ঢাবি চারুকলা ও আইইআরে ছাত্রলীগের নতুন কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা অনুষদে (আইইআর) আগামী এক বছরের জন্য নতুন কমিটি দিয়েছে ছাত্রলীগ।
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
চারুকলা অনুষদের নবগঠিত কমিটিতে সভাপতি করা হয়েছে তন্ময় দেবনাথকে, সাধারণ সম্পাদক হয়েছেন ফাইম ইসলাম লিমন।
শিক্ষা ও গবেষণা অনুষদ ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মোখলেছুর রহমান মুকুলকে, সাধারণ সম্পাদক হয়েছেন রেদওয়ান আহমেদ চন্দন।
