২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ভাষা সংগ্রামী, রাজনীতিবিদ ও গবেষক এ জে এম তকীয়ূল্লাহর মৃত্যুতে গভীর জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2017, 12:59 AM

Updated : 19 Aug 2022, 05:59 PM

বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তকীয়ূল্লাহ বৃহস্পতিবার মারা যান। ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর এই ছেলের বয়স হয়েছিল ৯১ বছর।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলা ভাষার আন্দোলনে তকীয়ূল্লাহর অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন।

এক সময়ের কমিউনিস্ট নেতা তকীয়ূল্লাহ গবেষক হিসেবেও খ্যাতিমান। বর্তমানে বাংলাদেশ যে বাংলা বর্ষপঞ্জি অনুসরণ করে, তার সংস্কার হয়েছিলো তকীয়ূল্লাহর হাত দিয়েই। 

তকীয়ূল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমি।

একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এক শোক বার্তায় বলেন, প্রগতিশীল রাজনীতিক তকীয়ূল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি ‘অনন্য নাম’।

“প্রগতিশীল রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি পাকিস্তান সরকারের কারা-নির্যাতনসহ নানা নিপীড়নের স্বীকার হয়েছেন, কিন্তু নিজের সংগ্রামী অবস্থান থেকে কখনও বিচ্যুত হননি। ”

বিপিএল থেকে প্রকাশিত তার আত্মজীবনী ‘পলাতক জীবনের বাঁকে বাঁকে’ প্রসঙ্গে বাংলা একাডেমি বলেছে, এই বইটি বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের ‘অনুপুঙ্খ চিত্র’।

পুরনো খবর:

ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই