২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিনতাইকারী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে প্রক্টরিয়াল টিমের সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 04:55 PM

Updated : 12 Apr 2022, 12:44 AM

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ গিয়াসউদ্দিন আহমদ আবাসিক এলাকার সামনের রাস্তা থেকে বাবুল খান নামের ওই ব্যক্তিকে আটক করা হয় বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানিয়েছেন।

তিনি বলেন, “বিশ্ববিদ্যালের প্রক্টরিয়া টিম বাবুলকে ৫০ হাজার টাকাসহ আটকের পর পুলিশে সোর্পদ করে।”
বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, সকালে তিনজন ছিনতাইকারী এক পথচারীকে আটকে তার কাছে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নেয়।

“সে সময় ওই এলাকায় টহলে থাকা প্রক্টরিয়াল টিমের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাবুলকে হাতেনাতে ধরে। অন্য দুই ছিনতাইকারী পালিয়ে যায়।।”