২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

রাজধানীর বনানীতে কভার্ডভ্যানের ধাক্কায় মটরসাইকেল আরোহী এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 12:08 AM

Updated : 19 Aug 2022, 05:59 PM

বুধবার রাতে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এই দুর্ঘটনায় নিহত ইয়াসির আরাফাত রানা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসের ছাত্র ছিলেন। তবে তিনি কোন বিষয়ে কোন সেমিস্টারে পড়তেন তা জানাতে পারেনি পুলিশ।

বনানী থানার এসআই মো. ইমতিয়াজুর রহমান বলেন, রানা মটরসাইকেলে মহখালীর দিকে আসছিলেন। রাত সাড়ে ৮টার দিকে চেয়ারম্যানবাড়ি পদচারী সেতুর একশ গজের মতো উত্তরে পেছন থেকে একটি কভার্ডভ্যান মটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।

রানার বাসা পূর্ব নাখালপাড়ায় বলে জানান তিনি।

দুর্ঘটনার পর কভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান এসআই ইমতিয়াজ।