২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ শেখ শরিফুল

ব্রিগেডিয়ার জেনারেল শেখ শরিফুল ইসলামকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 04:55 PM

Updated : 19 Aug 2022, 05:58 PM

এই সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে প্রেষণে নিয়োগ দিতে মঙ্গলবার তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কলেজের অধ্যক্ষের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল মান্নান ভুঁইয়াকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুর রউফকে প্রেষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নিয়োগ নিয়োগ দিতে তার চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মেজর মোহাম্মদ এরশাদুল হককে প্রতিষ্ঠানটির ডেপুটি রেজিস্ট্রার (অ্যাডমিন সেকশন) হিসেবে প্রেষণে নিয়োগ দিতে তার চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

এছাড়া মেজর মাজেদুর জাবেদকে প্রেষণে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্যের সহকারী একান্ত সচিব নিয়োগ দিতে তার চাকরিও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।