২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুগল ডুডলে হুমায়ূন আহমেদ

বাংলাদেশের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের জন্মদিনে তাকে স্মরণ করছে গুগল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 12:24 PM

Updated : 12 Apr 2022, 12:42 AM

প্রয়াত হুমায়ূন আহমেদের জন্ম হয়েছিল ১৯৪৮ সালের ১৩ নভেম্বর।

শনিবার দিনটিতে গুগলের বাংলাদেশের ডোমেইন হোম পেইজে গেলে হুমায়ূন আহমেদের ছবি সম্বলিত ডুডল দেখা যাচ্ছে।

ডুডলে টি পট ও চায়ের কাপ সামনে নিয়ে নিজের গড়া নুহাশ পল্লীতে বসা হুমায়ূন আহমেদকে দেখা যাচ্ছে বই পড়তে; তার সঙ্গে দেখা করতে এসেছেন তারই সৃষ্ট জনপ্রিয় চরিত্র হিমু। ছবিতে হিমুর পাঞ্জাবিটিও হলুদ।

বিশেষ কোনো দিন কিংবা বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের উপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার যে লোগো তৈরি করে গুগল, তাই ডুডল।

বাংলাদেশে এই সময়ের সবচেয়ে জনপ্রিয় লেখক ‍হুমায়ূন আহমেদ ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান।