তৃতীয় মেয়াদে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য বাংলাদেশ
তৃতীয় বারের মতো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর নির্বাহী পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে সংস্থাটির ৩৯তম অধিবেশনে বিশ্বের ১৮৪টি দেশের মধ্যে ভোটাভুটিতে বাংলাদেশ ১৪৪টি ভোট পায়।
ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সদরদপ্তর থেকে টেলিফোনে এ তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সুসংবাদ প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অবহিত করেন।
প্রধানমন্ত্রীও ইউনেস্কোর অধিবেশনে যোগ দেওয়া বাংলাদেশের প্রতিনিধি দলের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
