২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন বাড়ছে

তিন বছর আগে বেতন স্কেলে গ্রেড নির্ধারণের আগে প্রাপ্ত টাইম স্কেল যোগ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উন্নীত গ্রেডে বেতন নিধারণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 08:09 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেয়।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বি এম ইলিয়াস কচি, তার সঙ্গে ছিলেন মো. আতাউর রহমান।

২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হয়, যাতে বেতন-ভাতাও বাড়ে। একইসঙ্গে সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করা হয়।

এতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকদের গ্রেড-১১ এবং প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষকদের বেতন গ্রেড-১২ এ হয়। আর প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৪ এবং প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বেতন গ্রেড-১৫ তে উন্নীত হয়।

সে সময় সহকারী শিক্ষকদের ক্ষেত্রে টাইম স্কেল সুবিধা অব্যাহত থাকলেও প্রধান শিক্ষকদের ক্ষেত্রে তা করা হয়নি।

এর বৈধতা চ্যালেঞ্জ করে নোয়াখালীর চাটখিলের আবু তোরাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনসহ ১৯০ জন প্রধান শিক্ষক হাই কোর্টে রিট করলে গত বছর আদালত রুল জারি করে।

বুধবার হাই কোর্ট সে রুলের নিষ্পত্তি করে রায় ঘোষণা করে।