২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৮তম বিসিএসের প্রিলিমিনারি ডিসেম্বরের শেষে

ডিসেম্বরের শেষে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি এবং নভেম্বরের শেষে ৩৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 05:53 PM

Updated : 12 Apr 2022, 12:40 AM

কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক মঙ্গলবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “কোনো পরীক্ষারই তারিখ এখনও চূড়ান্ত হয়নি। হয়ত ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি হবে। আর ৩৭তম বিসিএসের মৌখিক আমরা ২৯ নভেম্বর থেকে শুরু করতে চাই।”

গত ২৫ অক্টোবর ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি, মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন পাঁচ হাজার ৩৭৯ জন।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

আর দুই হাজার ২৪টি পদে নিয়োগ দিতে গত ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১০ জুলাই থেকে ১০ অগাস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দেন চাকরিপ্রার্থীরা।

পুরনো খবর:

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ