২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

সাইত্রিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি); মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৭৯ জন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 05:16 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, “মৌখিক পরীক্ষা শুরুর আগে কিছু কাজ আছে, সেগুলো শেষ করে শিগগিরই মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।”

গত বছরের ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন চাকরিপ্রার্থী অংশ নেন। লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জেনকে মনোনীত করা হয়।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

 

পুরনো খবর:

৩৬তম বিসিএস: ক্যাডার পাচ্ছেন ২৩২৩ জন