২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় সড়কে আগুনে পুড়ল মাইক্রোবাস

ঢাকার বনানী চেয়ারম্যান বাড়িতে সড়কে আগুনে পুড়েছে একটি মাইক্রোবাস।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2017, 08:58 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

ইঞ্জিনের সমস্যা থেকে রোববার রাতে গাড়িটিতে আগুন লাগে বলে পুলিশের ধারণা।

মাইক্রোবাসটি মহাখালী থেকে শাহজালাল বিমানবন্দরের দিকে যাচ্ছিল।

রাত সোয়া ৮টার দিকে চেয়ারম্যান বাড়ি এলাকায় গাড়িটিতে আগুন ধরে বলে বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের সমস্যার কারণে এই আগুনের সূত্রপাত।”

দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই আগুনে নোয়া গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এই মাইক্রোবাসটি কার, তা জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা মতিন।