জাইকা এলামনাই অ্যাসোসিয়েশন ফোরামের প্রেসিডেন্ট বাংলাদেশ
সার্কভুক্ত দেশের জাইকা এলামনাই অ্যাসোসিয়েশনগুলোর ফোরামের নির্বাহী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
শনিবার ঢাকায় এই ফোরামের এক সভায় আগামী দুই বছরের জন্য নতুন নির্বাহী কমিটি গঠন করা হয় বলে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাইকা এলামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোজাম্মেল হক খান। মহাসচিব নির্বাচিত হয়েছেন নেপালের রাম চন্দ্র ভুশাল।
বাংলাদেশের মো. ইজার উদ্দিন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভারতের ও পি দেওল ও পাকিস্তানের অধ্যাপক সৈয়দ আহমাদ আলী শাহ ভাইস প্রেসিডেন্ট, শ্রীলংকার চিত্রাল জয়াবর্ধনে সেক্রেটারি এবং মালদ্বীপের জিয়াদ হুসাইন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া বাংলাদেশের অধ্যাপক মো. গিয়াসউদ্দিন মিয়া, ভুটানের দাওয়া পেঞ্জর, পেমা গিয়েলপো ও নামগে, ভারতের প্রদীপ গুপ্তা ও এমএ খান, মালদ্বীপের আহমেদ আতিফ ও আলী মিশাল, নেপালের শান্তি লক্ষ্মী সাকিয়া, কেদার পাউডেল, পাকিস্তানের সাজিদ নূর মোহাম্মদ সৈয়দ মোহাম্মদ সুলেমান এবং শ্রীলঙ্কার পিআই পথিরত্নে ও শ্যাম চন্দ্র সেনা নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
