রোহিঙ্গা: বাংলাদেশের পাশে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি মিরোস্লাভ লাজ্যাক।
বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাতে এ সহায়তার আশ্বাস দেন তিনি।
ল্যাজাক বলেন, “এই মুহূর্তে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মিয়ানমারের চলমান পরিস্থিতি একটি প্রাধিকার ও উদ্বেগের বিষয়।
“এ বিষয়ে বাংলাদেশের প্রত্যক্ষ অভিজ্ঞতা, বক্তব্য ও সুপারিশ রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করবে।”
এক্ষেত্রে তার সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি দেন মিরোস্লাভ লাজ্যাক।
মিরোসল্যাভ লাজ্যাকের সঙ্গে দীপু মনির বৈঠকে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও ছিলেন। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
“মিয়ানমারকে নিশ্চিত করতে হবে, তাদের কথা ও কাজের মধ্যে যেন সঙ্গতি থাকে, যাতে করে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী নিজ ভূমিতে মর্যাদা, নিরাপত্তা ও পূর্ণ নাগরিক অধিকার নিয়ে ফিরে যেতে পারে এবং সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।”
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে ল্যাজাকের নেতৃত্বে যে সব অগ্রাধিকার ও রূপকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোর প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থনের কথা জানান দীপু মনি।
বৈঠকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনও ছিলেন।
