অবকাঠামো নির্মাণ নিয়ে বুয়েটের সঙ্গে কনফিডেন্স স্টিলের চুক্তি
অবকাঠামো নির্মাণ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সঙ্গে চুক্তি করেছে কনফিডেন্স স্টিল লিমিটেড।
বুধবার কনফিডেন্স স্টিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বুয়েটের নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের টউইং ট্যাংক ও স্টিল বিল্ডিং নির্মাণ সংক্রান্ত প্রকল্পে এ চুক্তি সই হয়।
কনফিডেন্স স্টিলের পক্ষ থেকে প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন সরকার ও বুয়েটের কম্পট্রলার জসিম উদ্দিন আকন্দ চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে কনফিডেন্স গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম, বুয়েটের নেভাল আর্কিটেকচার এ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. গৌতম কুমার সাহাসহ কনফিডেন্স গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অবকাঠামোগত নির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি আগামী ছয় মাস কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
