২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাজা রহমতউল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় হকি দলের সাবেক খেলোয়াড় ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 12:47 AM

Updated : 11 Oct 2022, 02:40 PM

পুরনো খবর:

চলে গেলেন হকির সাবেক তারকা খাজা রহমতউল্লাহ

হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা গেছেন রহমতউল্লাহ।তার বয়স হয়েছিল ৫৫ বছর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাজা রহমতউল্লাহর আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

১৯৭৯ সালে উদিতি ক্লাব দিয়ে দ্বিতীয় বিভাগ হকিতে খেলা শুরু রহমতউল্লাহর। পরে সাধারণ বীমা ছাড়াও খেলেছেন ঘরোয়া হকির দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও আবাহনীতে। ১৯৯৫ সাল ক্লাব হকিকে বিদায় জানান তিনি।

১৯৮৪ জাতীয় যুব দলে খেলা শুরুর চার পর বছর জাতীয় দলে ডাক পান। ৯১ সাল পর্যন্ত খেলেছেন এশিয়ান গেমস, এশিয়া কাপের মতো একাধিক আন্তর্জাতিক আসরে। হকিস্টিক তুলে রাখার পর হকির সঙ্গেই ছিলেন রহমতউল্লাহ।ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন সহ-সভাপতি।