২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ বছর বয়সী ছেলেকে খুন

ধারাল অস্ত্রের আঘাতে নিজের শিশুপুত্রকে হত্যার অভিযোগে ঢাকার যাত্রাবাড়িতে এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 09:03 PM

Updated : 19 Aug 2022, 05:46 PM

গ্রেপ্তার ব্যক্তির নাম এনামুল হক। রিকশাচালক এনামুল মাদকাসক্ত বলে এলাকাবাসী পুলিশ জানিয়েছে।

তিনি রোববার সন্ধ্যায়শেখদি এলাকায় বস্তির ঘরে নিজের চার বছরের ছেলে শাহীনকে খুন করেন বলে যাত্রাবাড়ি থানার ওসি কাজী আনিসুর রহমান জানিয়েছেন।

শাহীনকে সন্ধ্যার পর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের বোন গার্মেন্টকর্মী তানজিলা হাসপাতালে সাংবাদিকদের বলেন, “বাবা মাদকাসক্ত হওয়ায় পরিবারে অশান্তি লেগেই ছিল। কখন যে কী করে, তা বলা মুশকিল।”

ঘটনার সময় ঘরে ছিলেন না তানজিলা।

তিনি জানান, তারা চারভাই, তিন বোনের মধ্যে শাহিন ছিল সবার ছোট। তাদের বাড়ি ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জে।

ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় এনামুলকে গ্রেপ্তার করা হয়ে বলে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

তিনি বলেন, “শিশুটিকে কী কারণে হত্যা করা হয়েছে এবং ঘটনার সময় তার মা ঘরে ছিল কিনা, তা জানার চেষ্টা করা হচ্ছে।”