২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতা ওয়াদুদ খোকনের মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ খোকনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি নিয়েছে তার সময়কার রাজনৈতিক সহকর্মীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

ছাত্রলীগের সাবেক নেতাদের পক্ষ থেকে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসিজেদ বাদ আছর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানানো হয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে খোকনের পরিবারের পক্ষ থেকে বাগেরহাটের ফকিরহাটে দোয়া মাহফিলের আয়োজনও করা হয়েছে।

২০১১ সালের ২ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান খোকন।