২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তিতে জর্ডানে রাষ্ট্রদূত থাকছেন এনায়েত

চাকরির মেয়াদ শেষ হওয়ায় জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ এনায়েত হোসেনকে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2017, 03:32 PM

Updated : 19 Aug 2022, 05:37 PM

পররাষ্ট্র ক্যাডারের এই কর্মকর্তার অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে আগামী ১ অক্টোবর থেকে দুই বছরের জন্য চুক্তিতে রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে আদেশে বলা হয়েছে।