২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ার‌ম্যানের মেয়াদ বাড়ল

প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ার‌ম্যান এ কে এম ফজলুর রহমানের চুক্তির মেয়াদ তৃতীয় দফা বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 07:50 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

তার চুক্তির মেয়াদ আগামী ৯ অগাস্ট থেকে দুই বছরের জন্য বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

২০১৩ সালের ১০ জুলাই প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ার‌ম্যান নিয়োগ পান হাই কোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ফজলুর রহমান।

২০১৪ সালের ২১ মে এবং ২০১৫ সালের ৯ অগাস্ট তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়ানো হয়।

চুক্তির মেয়াদ বাড়ায় আগের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে বলে আদেশে বলা হয়েছে।