৪৩ সাব-রেজিস্ট্রার বদলি, ৪২ জনকে পদায়ন
নিবন্ধন পরিদপ্তরের তেতাল্লিশজন সাব-রেজিস্ট্রারকে বদলি এবং আরও ৪২ জনকে নতুন করে পদায়ন করেছে সরকার।
আব্দুল্লাহ আল ইমামকে ময়মনসিংহের কান্দিপাড়া থেকে কিশোরগঞ্জের মিঠামইন, মো. নাজমুল হাসানকে সিরাজগঞ্জের গান্দাইল থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া, মো. শাহীন হাসানকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে খুলনা সদর এবং মো. তৌফিক সালাহ উদ্দীনকে পাবনার বেরা থেকে সিরাজগঞ্জের বেলকুচিতে বদলি করা হয়েছে।
শরীফ তোরাফ হোসেনকে সিরাজগঞ্জ সদর থেকে যশোর সদর, মো. শফিকুল ইসলামকে মেহেরপুর সদর থেকে ঝিানাইদহের মহেশপুর, মো. দেলোয়ার হোসেন খন্দকারকে সিরাজগঞ্জের তারাশ থেকে যশোরের নওয়াপাড়া, মো. রফিউল আলমকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মাদারীপুর সদর, আব্দুল বাসার হাওলাদারকে যশোর সদর থেকে ঝালকাঠি সদর এবং কাওসার খানকে ঝালকাঠির কাঠালিয়া থেকে পটুয়াখালীর খেপুপাড়ায় পাঠানো হয়েছে।
মো. শাহজাহান আলীকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে নীলফামারীর জলঢাকা, মো. আব্দুস সালামকে খুলনার ডুমুরিয়া থেকে ঠাকুরগাঁও সদর, মো. মোহায়মেনুর রহমানকে সিরাজগঞ্জের সলংগা থেকে খুলনার ডুমুরিয়া, আজমল হোসেনকে নোয়াখালীর কবিরহাট থেকে নীলফামারীর সৈয়দপুর, মো. মনিরুজ্জামানকে নীলফামারীর চিলাহাটি থেকে কুড়িগ্রাম সদর, গোলাম মোর্তজাকে দিনাজপুরের বোচাগঞ্জ থেকে দিনাজপুরের বিরল, এ এস এম শফিকুল আলমকে রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে নড়াইল সদর এবং মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ফেনীর মতিগঞ্জ থেকে নোয়াখালীর বসুরহাটে বদলি করা হয়েছে।
অন্যদিকে মুহাম্মদ আনছার আহমদকে লক্ষ্মীপুরের কমলনগর থেকে ফেনীর ছালগনাইয়া, অমিত মঙ্গল চাকমাকে নোয়াখালীর হাতিয়া থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, আব্দুল কাদিরকে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ, মো. গিয়াসউদ্দিনকে নোয়াখালীর চাটখিল থেকে ময়মনসিংহের গফরগাঁও, এস এম মোস্তাফিজুর রহমানকে লক্ষ্মীপুরের রায়পুর থেকে বাগেরহাটের কচুয়া, মো. সবুজ মিয়াকে লালমনিরহাটের পাটগ্রাম থেকে ঠাকুরগাওঁয়ের রানীসংকৈল এবং দোস্ত মোহাম্মদকে ঠাকুরগাওঁয়ের রানীসংকৈল থেকে বগুড়ার কাহালুতে বদলি করেছে সরকার।
মো. আনসার উদ্দিনকে সুনামগঞ্জের দিরাই থেকে মৌলভীবাজারের রাজনগর, মো. নোয়াজ মিয়াকে জামালপুরের ইসলামপুর থেকে টাঙ্গাইলের গোপালপুর, স্বপ্না বিশ্বাসকে কিশোরগঞ্জের কুলিয়ারচর থেকে টাংগাইলের সখিপুর, মো. সিফাতুল্লাহকে জামালপুরের বকশিগঞ্জ থেকে ফরিদপুরের সদরপুর, এ কে এম মাহমুদুল হককে ফেনীর পরশুরাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ, আব্দুল্লাহ আল মামুনকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থেকে নাটোরের গুরুদাসপুর, ফারহানা আজিজকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে সিরাজগঞ্জের তারাশ, কামরুল হাসানকে সুনামগঞ্জের দোয়ারাবাজার থেকে শরীয়তপুরের ভেদরগঞ্জ, অঞ্জু দাসকে বাগেরহাটের মোংলা থেকে কুষ্টিয়ার মিরপুর, মো. মঞ্জুরুল ইসলামকে নড়াইলের লক্ষ্মীপাশা থেকে নোয়াখালীর সোনাইমুড়ি, আহমেদ রকিব উল মান্নানকে চাঁদপুরের চিতোষী থেকে ফেনীর লেমুয়া, শেখ নাছিমুল আরিফকে সিলেটের বালাগঞ্জ থেকে সিলেটের ভরণ, মো. রফিকুল ইসলামকে কুমিল্লা সদর থেকে গাইবান্ধা সদর, মো. হুমায়ুন বিন সিরাজকে বরগুনা বেতাগী থেকে ভোলার বোরহানউদ্দিন, মো. হাফিজুর রহমানকে ঝালকাঠির নলছিটি থেকে ভোল সদর, মো. সেলিম মল্লিককে ভোলা সদর থেকে চট্টগ্রামের আধুনগর, এস এম আদনান নোমানকে পিরোজপুরের নাজিরপুর থেকে ঝালকাঠির নলছিটি এবং মো. আবুল কালাম আজাদকে রাজশাহীর বাঘা থেকে চাঁদপুরের চিতোষীতে বদলি করা হয়েছে।
দপ্তর পেলেন ৪২ জন
সাব-রেজিস্ট্রার মো. শাখাওয়াত হোসেনকে ময়মনসিংহের কান্দিপাড়ায়, বিদ্যুৎ কুমার মণ্ডলকে সিরাজগঞ্জের গাইবান্ধায়, মো. নাজমুল হককে বগুড়ার নন্দীগ্রামে, মো. হাফিজুর রহমানকে বগুড়ার সারিয়াকান্দিতে, মো. নিশাদুর রহমানকে নড়াইলের কালিয়ায়,পার্থ প্রতীম মুখার্জিকে বাগেরহাটের শরণখোলায়, মো. জুবায়ের হোসেনকে বরিশালের আগৈলঝারায় এবং ইয়াসমিন শিকদারকে ঝালকাঠির রাজাপুরে দায়িত্ব দিয়েছে সরকার।
মো. মইনুল হককে ঝালকাঠির কাঁঠালিয়া, মো. আমির হোসেনকে বরিশালের হিজলা, তমাল আহমেদকে পটুয়াখালীর মির্জাগঞ্জ, মো. রহমত উল্লাহ লতিফকে লালমনিরহাটের হাতিবান্ধা, এম নফিয বিন যামানকে কুড়িগ্রামের ফুলবাড়ী, পরিতোষ কুমার অধিকারীকে লালমনিরহাটের তুষভাণ্ডার, মো. এহসানুল হককে রংপুরের কাউনিয়া, মো. আরিফুর রহমানকে কুড়িগ্রামের চিলমারী, মো. সাজ্জাদ হোসেনকে খুলনার দৌলতপুর এবং রতন অধিকারীকে নেত্রকোণায় পদায়ন করা হয়েছে।
পারভেজ খানকে নওগাঁর বদলগাছী, মাহমুদা ফাতেমাকে পাবনার বেড়া, মোছাম্মৎ মাহমুদা খাতুনকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল, মুবাশ্বের সিদ্দিকাকে পিরোজপুরের নাজিরপুর, পলাশ সাহাকে চট্টগ্রামের সন্দ্বীপ, জি এম মোরশেদুল ইসলামকে গাইবান্ধার ফুলছড়ি, মোহাম্মদ মিজানুর রহামন কাজীকে গাইবান্ধার সাঘাটা, শিরিনা আক্তারকে নীলফামারীর ডোমার, জাহিদুর রহমানকে নীলফামারীর চিলাহাটি, মাহবুবের রহমান ওয়াজেদকে লক্ষ্মীপুরের কমলনগর এবং মেসবাহ উদ্দীন আহমেদকে নোয়াখালীর কবিরহাটে পাঠানো হয়েছে।
শওকত হোসেন মো. আফিকে সুনামগঞ্জের জগন্নাথপুর, মো. শাহজালাল ছোয়াদকে সিলেটের বালাগঞ্জ, আজমেরী নির্ঝরকে লালমনিরহাটের পাটগ্রাম, মো. আব্দুল বাতেনকে সুনামগঞ্জের দিরাই, নাফিসা নাওয়ারকে জামালপুরের দেওয়ানগঞ্জ, মোহাম্মদ শরীফুল ইসলামকে জামালপুরের ইসলামপুর, মো. জাকির হোসেনকে জামালপুরের বকশিগঞ্জ, মোহাম্মদ আবুল হাসানাত খাঁনকে নোয়াখালীর হাতিয়া এবং মোস্তফা মো. ইসমত পাশাকে ফেনীর পরশুরামে পদায়ন করা হয়েছে।
এছাড়া সাব রেজিস্ট্রার মো. সোলাইমান আলীকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট, মোস্তাক হোসেনকে বাগেরহাটের মোংলা, তন্ময় কুমার মণ্ডলকে নড়াইলের লক্ষ্মীপাশা এবং মো. নাবীব আফতাবকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে পদায়ন করে আদেশ জারি করেছে আইন ও বিচার বিভাগ।
