২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পথে জাপানি চিকিৎসকদল

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী চিকিৎসা সেবা দিতে জাপানের একটি চিকিৎসকদল চট্টগ্রামের পথে রওনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাপান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2017, 05:07 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

জাপানের রেডক্রস সোসাইটির অধীনে এই চিকিৎসকদল রোববার কক্সবাজারে পৌঁছবে বলে জাপানের রেডক্রস ও রেডক্রিসেন্ট ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিকিৎসকদের এই দলে রয়েছেন সাইতো ইউনিয়া, মাসামাইচি ইকো, কেনতারো নাকাজিমা, ইয়ানো সাচিকো এবং কাওয়ায় কেনসুকে।

দলটি দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করবে, তবে তবে পর্যায়ক্রমে চিকিৎসক প্রতিনিধি বদল হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

শনিবার রাতে টোকিওর হানেদা বিমানবন্দর থেকে রওনা হওয়ার আগে দলটির প্রধান মাসামাইচি ইকো বলেন, “ছোট ছোট শিশু ও নারীদের চিকিৎসার জন্য শরণার্থী শিবিরে পর্যান্ত ওষুধ ও চিকিৎসক নেই। আমরা তাদের সহায়তা দিতে বাংলাদেশে যাচ্ছি।”

রাখাইনে নতুন করে সহিংসতা শুরুর পর ইতোমধ্যে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে পড়েছে। এই সংখ্যা আরও বাড়ছে। নতুন শরণার্থীদের জন্য কক্সবাজারের উখিয়ার বালুখালীতে আশ্রয় শিবির করেছে সরকার।