২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মন্ত্রণাল‌য়ে নতুন স‌চিব

জনপ্রশাস‌নে রদবদ‌লে তিন মন্ত্রণাল‌য়ে নতুন স‌চিব এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জ্যেষ্ঠ প্র‌তিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 07:51 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

ধর্ম সচিব মো. আব্দুল জলিলকে ভূমি মন্ত্রণালয়ে বদলি ক‌রা হয়েছে।

জননিরাপত্তা বিভাগে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. আনিছুর রহমানকে করা হয়েছে ভারপ্রাপ্ত ধর্মস‌চিব।

নৌসচিব অশোক মাধব রায়ের চুক্তিভি‌ত্তিক নি‌য়ো‌গের মেয়াদ গত ১৭ আগস্ট শেষ হয়।

তার স্থলে ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদকে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব রদবদলের আদেশ দেয়।