২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

রাজধানীর মালিবাগ রেলগেইটে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 05:32 PM

ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক জানান, সোমবার বিকালে মালিবাগ রেললাইনেরে উপর খেলা করার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় আনুমানিক দশ বছর বয়সী ছেলেটি।

দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

ওসি ফারুক জানান, তারা শিশুটির পরিচয় জানার চেষ্টা করছেন।

এদিকে সোমবার বিকালে মিরপুর-১০ নম্বর এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুল কালাম নামে ৪০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া বলেন, মিরপুরে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের মাঝে পড়ে কালাম আহত হন। সেলিম নামে এক ব্যক্তি কালামকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালামের বাবার নাম আব্দুল খালেক। তাদের বাসা মিরপুরের শাহ আলীবাগে বলে এসআই বাচ্চু জানান।