২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে অভিনেত্রী ধর্ষণ: মামলার প্রতিবেদন দাখিলে নতুন তারিখ

রাজধানীর বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের নিমন্ত্রণ দিয়ে বাসায় ডেকে নিয়ে এক অভিনেত্রী তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 01:48 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

সোমবার নির্ধারিত দিনে মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই সুলতানা আক্তার প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব ৩ অক্টোবর নতুন দিন রাখেন বলে আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই আব্দুল মান্নান।

এ মামলায় গ্রেপ্তার আসামি ব্যবসায়ীপুত্র বাহাউদ্দিন ইভান ইতোমধ্যে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নিয়ে তোলাপাড়ের দুই মাসের মধ্যে জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে এনে ইভানের বিরুদ্ধে গত ৪ জুলাই বনানী থানায় মামলা দায়ের করেন এক তরুণী।

এরপর গত ৬ জুলাই বিকালে র্যা ব-১ ও ১১ এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জ থেকে ইভানকে গ্রেপ্তার করা হয়। এর পরদিন তাকে চারদিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেয় আদালত।রিমান্ড শেষে গত ১২ জুলাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ইভান।

মামলার বিবরণ থেকে জানা যায়, জন্মদিনের অনুষ্ঠান ও বিয়ের আগে মায়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার নামে ৪ জুলাই রাত ৯টার দিকে ওই তরুণীকে বাসায় যাওয়ার কথা বলেন ইভান।

টিভি অভিনেত্রী ওই তরুণী যেতে না চাইলে তিনি তার মায়ের পরিচয় দিয়ে এক নারীর সঙ্গে আলাপ করিয়ে দেন। এরপর রাত সাড়ে ১০টার দিকে ইভানের বাসায় যান তিনি। সেখানে গিয়ে দেখেন, বাসায় কেউ নেই। এরপরই সেখান থেকে চলে আসতে চাইলেও জোর করে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর তাকে ধর্ষণ করেন ইভান।

রাত সাড়ে ৩টার দিকে ভ্যানিটি ব্যাগ রেখে বাসা থেকে বের করে দেওয়ার পর থানায় গিয়ে মামলা করেন ওই তরুণী।