২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক আল-আরিফ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 06:58 PM

Updated : 19 Aug 2022, 05:30 PM

অবসরোত্তর ছুটিতে (পিআরএল) এই অধ্যাপককে আগামী চার বছরের জন্য ওই পদে নিয়োগ নিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

আগের কোষাধ্যক্ষের মেয়াদ শেষ হওয়ার চার মাস পরে নতুন কোষাধ্যক্ষ পেল বিশ্ববিদ্যালয়টি।

রাবির কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দীন আহমেদের মেয়াদ গত ৫ মে শেষ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল।

অধ্যাপক আল-আরিফকে কোষাধ্যক্ষ হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক আল-আরিফ মাসে ২০ হাজার টাকা করে সম্মানী এবং কোষাধ্যক্ষ পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

“তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।”