২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে ছাত্রলীগ নেতা খুন

রাজধানীর আদাবরে ওয়ার্ড ছাত্রলীগের এক নেতার ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 01:38 AM

Updated : 19 Aug 2022, 05:29 PM

নিহত মশিউর রহমান মশু আদাবর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে শেখেরটেক ১০ নম্বর সড়কে তার ওপর হামলার ঘটনা ঘটে বলে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে বলে আমরা ধারণা করছি।”

স্থানীয়রা জানান, রাতে ওই এলাকা দিয়ে মোটর সাইকেলে ফিরছিলেন মশু। এ সময় কয়েকজন রড ও লাঠি নিয়ে তার ওপর হামলা চালায়।

খবর পেয়ে পুলিশ গিয়ে মশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক আমিনুল বলেন, এ ঘটনায় জড়িত কয়েকজনের নাম পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তবে কারা কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি এই পুলিশ কর্মকর্তা।