নেশাদ্রব্য খাইয়ে গৃহবধূকে ধর্ষণ
ঢাকার রামপুরায় এক গৃহবধূকে নেশাদ্রব্য খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার বিকালে ওই নারীর স্বামী স্থানীয় এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলাটি করেছেন বলে রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহাজানিয়েছেন।
রামপুরা ওয়াপদা রোডে জাহাজ বিল্ডিং সংলগ্ন টিনশেড বাসায় স্বামীর সঙ্গে থাকেন ওই নারী।
এজহারের উদ্ধৃতি দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, “স্বামীর অনুপস্থিতিতে স্থানীয় বখাটে দীন ইসলাম গতকাল পূর্ব পরিচয়ের সূত্র ধরে বাসায় ঢুকে নেশাজাতীয় কিছু ওষুধ খাওয়ানোর পর ওই গৃহবধূকে ধর্ষণ করে।”
রাতে স্বামী বাসায় ফেরার পর তাকে ধর্ষণের কথা জানান ওই গৃহবধূ। একদিন বাদে তিনি মামলা করেন।
মামলাকারী বলেছেন, “তার স্ত্রীল অসুস্থতা এমন ছিল যে, পুলিশের কাছে অভিযোগ করার আগেই তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।”
একটি কাপড়ের দোকানের কর্মচারীওইব্যক্তি প্রায় দুই মাস আগে বিয়ে করেছেন।
তিনি বলেন, বখাটে ওই যুবক বিয়ের আগে থেকে তার স্ত্রীকে বিরক্ত করতেন। তাছাড়া ওই যুবক মাদকাসক্তও।
ওসি প্রলয় সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কাজ শুরু করেছে।
