২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু, বোন আহত

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে মোটর সাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক কলেজছাত্র।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 09:11 PM

Updated : 12 Apr 2022, 12:14 AM

মঙ্গলবার বিকালে ওই দুর্ঘটনায় নিহত আরিফ হোসেন (২০) নিউ মডেল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

দুর্ঘটনায় তার বোন ইতি (৩০) আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। 

হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, পথচারিরা দুইজনকে হাসপাতালে আনার পর সন্ধ্যায় আরিফের মৃত্যু হয়।

আরিফ-ইতির ফুফাত ভাই আওলাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরিফের ভগ্নিপতি অসুস্থ; মিরপুর শেওড়াপাড়ার বাসায় রয়েছেন তিনি।

“বোনকে সাথে নিয়ে মোটরসাইকেলে ধানমণ্ডির একটি ডায়াগনস্টিক সেন্টারে ভগ্নিপতির শারীরিক পরীক্ষার রিপোর্ট আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন আরিফ।”

আওলাদ জানান, আরিফ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দিলে দুজনে রাস্তায় ছিটকে পড়েন।”

আরিফের বাড়ি লালবাগের নবাবগঞ্জে বলে জানান তিনি।