২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পোশাককর্মী ধর্ষিত

ঢাকার মিরপুরের রাইনখোলার একটি গ্যারেজে নিয়ে ধর্ষণ করা হয়েছে এক পোশাককর্মীকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 05:18 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

শনিবার রাতের এই ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান শাহ আলী থানার এসআই রোকসানা আকতার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ওই পোশাককর্মী ও তার বড় বোন রাইনখোলার সি ব্লকের বাজারে গিয়েছিল।

বাজারের একটি গহনার দোকানে কানের দুল ঠিক করার দিয়েছিলেন দুই বোন। দুল ঠিক করতে দেরি হওয়ায় ছোট বোনকে সেখানে রেখে বড় বোন বাসায় ফিরে যান।

“এই সময় তিন যুবক সেখানে আসে। তারা কথা আছে বলে এক মিনিট সময় চায় এবং ‘ক’ ভবনের পেছনে একটি রিকশা গ্যারেজে নিয়ে একজন ওই পোশাককর্মীকে ধর্ষণ করে,” বলেন এসআই রোকসানা।

ওই যুবকদের কথোপকথনের সূত্র ধরে ওই নারী পুলিশকে জানায়, ধর্ষণকারী ব্যক্তির নাম রনি এবং তার সঙ্গে ছিল বেপারী বাবু ও রুবেল ওরফে রনি।

এসআই রোকসানা বলেন, “এলাকার লোকজনের সহায়তায় পুলিশ প্রথমে ভণ্ড রনি এবং পরে বেপারী বাবু ও রুবেলকে গ্রেপ্তার করে।”

ওই পোশাককর্মী নারী নির্যাতন আইনে একটি মামলা করেছেন।