২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে নারীর লাশ উদ্ধার, সন্দেহ স্বামীকে

রাজধানীর খিলক্ষেত নামাপাড়ায় এক নারীর লাশ উদ্ধারের পর তার স্বামীকে খুঁজছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2017, 02:31 PM

Updated : 19 Aug 2022, 05:23 PM

পুলিশের ধারণা জুলেখা বেগম নামের ৩৪ বছর বয়সী ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার রিকশাচালক স্বামী সমির উদ্দিন পালিয়ে গেছেন।

খিলক্ষেত থানার ওসি মো. শহিদুল হক বলেন, রোববার সকালে নামপাড়ার একটি আধাপাকা বাড়ি থেকে জুলেখার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

জুলেখার তিনটি সন্তান রয়েছে জানিয়ে ওসি বলেন, “ছোট ছোট বাচ্চা, ঘটনা ঠিকমত বলতেও পারছে না। শুধু বলছে, তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া হয়েছে।”

সমিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, জুলেখার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।