২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দর রেলস্টেশনে ছুরিকাঘাতে নারীর মৃত্যু

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে যুবকের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 04:34 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

নিহত রাবেয়া খাতুন (২৬) এর বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুক্রবার সকালের এ ঘটনায় নাজমুল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ঢাকা রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার সকালে বিমানবন্দন ১ নম্বর প্ল্যাটফর্মের সামনে নাজমুল পেটে ছুরি মারলে গুরুতর আহত হয় রাবেয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিজ্ঞাসাবাদে প্রায় ২০ বছর বয়সী নাজমুল রাবেয়াকে তার স্ত্রী হিসেবে দাবি করেছে জানিয়ে ওসি ইয়াসিন বলেন, দুই মাসে আগে মাজারে গিয়ে তাদের বিয়ে হয় বলেছে নাজমুল। তারা ভাসমান, সকালে টঙ্গী থেকে বিমানবন্দর এলাকায় এসেছিল।

তবে কেন রাবেয়াকে ছুরি মেরেছে তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান রেলওয়ের এই পুলিশ কর্মকর্তা।