রাজধানীতে ছুরি মেরে কিশোর খুন
ঢাকার দারুস সালাম থানার টোলারবাগে ছুরি মেরে এক কিশোরকে হত্যা করা হয়েছে।
মো. শাহিন নামের ১৬ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, বুধবার রাতে টোলারবাগ লালকুঠি এলাকায় শাহিনের বুকে ছুরি মারা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
শাহিনের বিস্তারিত পরিচয় বা পরিবারের তথ্য পুলিশ জানাতে পারেনি।
তবে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ওসি বলছেন, এলাকায় ‘সিনিয়ন-জুনিয়র’ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে মনে করছেন।
পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে এবং খুনিদের ধরার চেষ্টা করছে বলে জানিয়েছেন ওসি।
