২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাভেল্লা হত্যা: মামলার রেকর্ডিং কর্মকর্তার সাক্ষ্য

রাজধানীর গুলশানে ইতালির নাগরিক চেজারে তাভেল্লা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন মামলার রেকর্ডিং কর্মকর্তা সিরাজুল ইসলাম ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2017, 09:42 PM

Updated : 19 Aug 2022, 05:21 PM

এ নিয়ে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২৫তম সাক্ষীর সাক্ষ্য চলছে বলে বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কে এম সাজ্জাদুল হক শিহাব।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল কবীর সিরাজুলের সাক্ষ্য নিয়ে আগামী ৬ সেপ্টেম্বর পরবর্তি দিন রেখেছেন।

এ মামলায় বিএনপি নেতা এম এ কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে গত বছর ২৫ অক্টোবর অভিযোগ গঠন করে আদালত।

এর আগে গত বছরের ২৮ জুন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক গোলাম রাব্বানী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান-২ নম্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন চেজারে তাভেল্লা।