পূজা উদযাপনে রমনা মন্দিরে আহ্বায়ক কমিটি
আসন্ন দুর্গা ও শ্যামা পূজা উদযাপনে একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে রমনার আনন্দময়ী আশ্রম পরিচালনা পরিষদ।
ড. জ্ঞানেন্দ্রচন্দ্র বিশ্বাসকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সচিব করা হয়েছে উৎপল সাহাকে।
রমনা কালী মন্দিরে শনিবার মন্দির কমিটির এক ‘বিশেষ সাধারণ সভায়’ ১৩ সদস্যের এ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্দির কমিটির সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ এদিনের বৈঠকে সভাপতিত্ব করেন।
