২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে মোটর সাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 02:29 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

মো. সেলিম নামে ৩০ বছর বয়সী ওই যুবককে সোমবার বেলা ১২টার দিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রাপুরে প্রিন্টিং প্রেসের ব্যবসায় জড়িত সেলিম ছিলেন দুই সন্তানের জনক। ব্যবসার কাজে মোটর সাইকেল নিয়ে তিনি মাতুয়াইলে যাচ্ছিলেন বলে তার বড় ভাই মো. আফতাব সাংবাদিকদের জানিয়েছেন।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মো. বাচ্চু মিয়া জানান, মো. আলী আহম্মেদ নামের এক ব্যক্তি সেলিমকে হাসপাতালে নিয়ে আসেন।

“সেলিম নিয়ন্ত্রণ হারালে তার মোটরসাইকেল ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে। সেলিমকে আহত অবস্থায় পেয়ে আলী আহম্মেদ নামের ওই ব্যক্তি তাকে নিয়ে আসেন। সেলিমের শরীরের বিভিন্নস্থানে জখমের চিহ্ন ছিল।”

চার ভাই পাঁচ বোনের মধ্যে সেলিম দ্বিতীয় ছিলেন বলে তার ভাই আফতাব জানিয়েছেন।