২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সাবেক সাব রেজিস্ট্রার গ্রেপ্তার

রাজস্ব আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগের মামলায় গাজীপুরের সাবেক সাব রেজিস্ট্রার মো. ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 12:16 PM

Updated : 12 Apr 2022, 12:04 AM

দুদকের উপপরিচালক মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে বনানীর বাসা থেকে ইউসুফ আলীকে গ্রেপ্তার করে করা হয়।

ইতোমধ্যে চাকরি থেকে অবসরে যাওয়া ইউসুফ আলীর স্থায়ী নিবাস কুষ্টিয়ার দৌলতপুর থানার মহিষকুণ্ডি গ্রামে।

গাজীপুরে সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের সময় প্রতারণামূলকভাবে ভূমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে দলিল রেজিস্ট্রি করে ১১ লাখ ৫৫ হাজার টাকার রাজস্ব আত্মসাৎ করেছেন অভিযোগ এনে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

দুদকের উপপরিচালক একরামুর রেজা দুর্নীতি প্রতিরোধ আইনে গাজীপুরের জয়দেবপুর থানায় গত এপ্রিলে ওই তিনটি মামলা দায়ের করেন বলে এই দুদক কর্মকর্তা জানান।

দুদক কর্মকর্তারা জানান, তিনটি মামলার একটিতে সাত লাখ ৬৮ হাজার রাজস্ব ফাঁকির অভিযোগে ইউসুফ আলীর সঙ্গে জয়দেবপুরের নওরোজ এলাকার খায়রুল বাসার সরকার ও জোলার পাড়া এলাকার মাহফুজুল হক নামে দুই ব্যক্তিও আসামির তালিকায় রয়েছেন।