সিপিবি নেতা জসিম মণ্ডল গুরুতর অসুস্থ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য জসিম উদ্দিন মণ্ডলকে গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
সেখানে নিউরোলজি বিভাগের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলমের তত্ত্বাবধানে বর্ষীয়ান এই শ্রমিক নেতার চিকিৎসা চলছে।
ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা জসিম উদ্দিন মণ্ডলের জন্ম ১৯২২ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলায়। ১৯৪০ সালে কমিউনিস্ট পার্টির সদস্য হন তিনি।। দেশভাগের পর পাবনার ঈশ্বরদীতে চলে আসে তার পরিবার। সেখানে রেল শ্রমিকদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন তিনি।
একাত্তরে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জসিম উদ্দিন মণ্ডল।
