২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা আসছেন ওআইসি মহাসচিব

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমাদ আল-ওথাইমিন চার দিনের সফরে বাংলাদেশে আসছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 01:52 AM

Updated : 19 Aug 2022, 05:11 PM

আগামী বুধবার তার ঢাকা পৌঁছানোর কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ওআইসি মহাসচিবের দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বাংলাদেশ সফর।

ওআইসি মহাসচিব পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকা আসছেন। সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন তিনি। আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় ওআইসির ৪৫তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলবেন সংস্থাটির প্রধান।

সফরকালে তিনি কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলে ধারণা করা হচ্ছে।