মন্দিরের সম্পত্তি আত্মসাতের মামলায় ২ আসামি কারাগারে
পুরান ঢাকার ফরিদাবাদে একটি মন্দিরের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন- মহাদেব সরকার ও শিবু রায়। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলাটিতে আত্মসমর্পন করে জামিন চাইলে ঢাকার জেষ্ঠ্য বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা মঙ্গলবার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।
তাপস পাল জানান, পুরান ঢাকার ফরিদাবাদে ৭ নম্বর নবীনচন্দ্র গোস্বামী লেনের শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ মন্দিরের প্রায় ১১ কাঠা জমি আত্মসাতের অভিযোগে গত বছরের ২২ জুন রাজধানীর শ্যামপুর থানায় মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক কমলকুমার রায়।
দুদকের অপর সহকারী পরিচালক আতাউল কবির এ বছরের ২৮ মার্চ এই মামলার অভিযোগপত্র জমা দেন।
তাপস জানান, মহাদেবের বিরুদ্ধে এর আগেও মন্দিরের সম্পত্তি দখলের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে।
