২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারের ফুল ব্যবসায়ীকে হত্যার মামলায় এসআই আসামি

সাভারে ইসমাইল হোসেন নামে এক ফুল ব্যবসায়ীকে হত্যার অভিযোগে সাভার থানার উপপরিদর্শক (এসআই) তরিকুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2017, 04:52 PM

Updated : 19 Aug 2022, 05:05 PM

মঙ্গলবার ঢাকা জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাফিজুর রহমানের আদালতে মামলাটি দায়ের করেন ইসমাইলের স্ত্রী লিমা।

বিচারক বাদীর জবানবন্দি নিয়ে সাভার থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি আনোয়ারুল কবীর বাবুল।

মামলায় এসআই তরিকুল ছাড়াও বাবুল, মহসিন ও শামীম নামে সাভার থানার তিন কনস্টেবলকেও আসামি করা হয়েছে। 

মামলার অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের ৮ জুন শ্যামপুরের ব্যবসায়ী ইসমাইলকে বাসা থেকে ডেকে নিয়ে যান আসামিরা। এরপর পরস্পর যোগসাজশে তাকে হত্যা করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশ পাওয়া যায়।

আদালতে মামলা করার পেছনে যুক্তি হিসেবে বাদী বলেছেন, থানাঅভিযোগ না নেওয়ায় তাকে এই পদক্ষেপ নিতে হয়েছে।