২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে অগ্নিকাণ্ড

রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2017, 03:19 PM

Updated : 11 Apr 2022, 11:57 PM

রোববার বেলা ১২টা ২০ মিনিটের দিকে আগুন লাগার প্রায় আধঘণ্টার মধে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় বলে ডিউটি অফিসার আতাউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভবনের (হৃদরোগ ইন্সটিটিউট) নিচতলায় বিদ্যুৎ সেকশনের একটি কক্ষে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ১২টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে।”

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে এখনো জানা যায়নি জানান তিনি।