খালেদার দুর্নীতির মামলা: ব্যাংক হিসাব নিয়ে তদন্ত কর্তাকে জেরা
জিয়া দাতব্য ট্রাস্টদুর্নীতি মামলায় ট্রাস্ট এবং বিএনপির দলীয় সাতটি ব্যাংক হিসাব বিবরণী এবং লেজার বুক জমার পর তা নিয়ে মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী।
বৃহস্পতিবার আংশিক জেরা নিয়ে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান আগামী ২০ জুলাই পরবর্তী দিন দিন রাখেন বলে জানিয়েছেন খালেদার আইনজীবী নূরুজ্জামান তপন ।
গত ৬ জুলাই খালেদা জিয়ার এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক ট্রাস্ট এবং বিএনপির দলীয় সাতটি ব্যাংক হিসাব বিবরণী এবং লেজার বুক তলব করেছিলেন।
বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটিতে হাইকোর্টের দেওয়া পুনঃতদন্তের আবেদন খারিজের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে, যা শুনানির অপেক্ষায় রয়েছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২০ জুলাই শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
