২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক সেবনের অভিযোগে জগন্নাথ হল থেকে আটক ১৭

মাদক সেবনের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে ১৭ জনকে আটক করে পুলিশে দিয়েছে হল প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2017, 02:51 AM

Updated : 19 Aug 2022, 05:03 PM

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত কুমার দাশ ও সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাসকে নিয়ে হল প্রশাসন এ অভিযান চালায় বলে জানান শাহবাগ থানার ওসি আবুল হাসান।

তিনি বলেন, “ওই ১৭ জন জগন্নাথ হলের মাঠের গ্যালারিতে বসে মাদক সেবনের সময় তাদের আটক করা হয়। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

হলের প্রাধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদক সেবনকারীরা সবাই হলের বহিরাগত। হলের মাঠে মাদক সেবন করছে, এমন তথ্য পাওয়ার পর সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।”