একাত্তরে গণহত্যার চিত্র স্মারক ডাক টিকেটে
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের দোসরদের গণহত্যা ও যুদ্ধাপরাধের আলোকচিত্র নিয়ে ৭১টি স্মারক ডাক টিকেট সম্বলিত উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব ডাক টিকেট অবমুক্ত করেন বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
ছবি: বাসস
একাত্তরের গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়ে প্রকাশিত স্মারক ডাক টিকেট ও অ্যালবামের ওপর একটি সংক্ষিপ্ত ভিডিওচিত্র মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হয় বলে জানান সচিব শফিউল আলম।
