২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি নয়

সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র না চালানোর নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 05:00 PM

বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যুতের অপচয় রোধ করতেই বিদ্যুৎ বিভাগের এ নির্দেশনা। 

এর আগে ২০০৯ সালের অগাস্টে মন্ত্রিসভার বৈঠকেও এ বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছিল। সে সময় বলা হয়েছিল, অফিসে যেন ২৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে এসি ব্যবহার করা না হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, “বিদ্যুৎ বিভাগ সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের অনুরোধ করেছিল।

“সম্প্রতি কোনো কোনো দপ্তরে এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হচ্ছে না। এজন্য মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পালন করার জন্য আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।”